সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

দুর্ঘটনায় উল্টে গেল গাড়ি, উদ্ধার ১০ কোটি টাকা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

ভাড়া করা গাড়িতে করে কয়েকটি বাক্সে ভরে কোটি কোটি টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সেই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। আর গাড়িটি উল্টে যেতেই বাক্সভর্তি সেই টাকা রাস্তায় ছড়িয়ে পড়ে। বিপুল পরিমাণ টাকা দেখে স্তম্ভিত হয়ে যান স্থানীয়রা।

ভারতের অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর অনন্তপল্লীতে এই ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির আরোহীরা ছড়িয়ে পড়া টাকা দ্রুত বস্তায় ভরে নিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই এসে তাদের ধরে ফেলে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

পূর্ব গোদাবাড়ি পুলিশ বলছে, নাল্লাজারলা মন্ডল এলাকার অনন্তপল্লি এলাকায় একটি লরি একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে ব্যবসায়িক কাজে ব্যবহৃত গাড়িটি উল্টে যায়। এর ভেতর থেকে বেরিয়ে আসে ৭টি কার্ডবাক্স। যেখানে ছিল ৭ কোটি রুপি (প্রায় ১০ কোটি টাকা)।

তবে এখনো এই রুপির উৎস জানতে পারেনি ইডি। এমনকি এই অর্থ রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছিল কিনা তাও জানা যায়নি। এরই মধ্যে তারা তদন্তে নেমে পড়েছে।

এর আগে গত বৃহস্পতিবার অন্ধ্রপ্রেদেশের এনটিআর জেলায় একটি পুলিশ চেকপোস্টে একটি ট্রাক থেকে জব্দ করা হয় ৮ কোটি রুপি। ঐ ঘটনায় দুজনকে আটক করে পুলিশ। এর এক দিন যেতে না যেতেই শুক্রবার আরেক গাড়িতে পাওয়া গেল ৭ কোটি রুপি।

আগামী ১৩ মে অন্ধ্রপ্রদেশের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ হবে। তার আগে উদ্ধার হচ্ছে টাকার পাহাড়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুর্ঘটনায় উল্টে গেল গাড়ি, উদ্ধার ১০ কোটি টাকা!

আপডেট সময় : ০৪:০৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪