সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

চাঁদা’ হিসেবে লুঙ্গি দাবি, ওসিকে বদলি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসারকে বুধবার দুপুরে হঠাৎ বদলি করে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা পুলিশের রুটিন ওয়ার্ক হিসেবে ওসি খায়রুল বাসারকে বদলি করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এছাড়া তার স্থানে পরিদর্শক (তদন্ত) মো. আসলাম আলীকে ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মাত্র ৭ মাসের মাথায় তাকে বদলির বিষয়ে একটি সূত্র জানায়, শাহজাদপুর পৌর সদরের আমানত শাহ লুঙ্গির এজেন্ট লিমনের কাছে থেকে ২০০ পিস লুঙ্গি চাঁদা হিসেবে নেওয়ার অভিযোগে তাকে বদলি করা হয়েছে। লিমন বলেন, শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসার কিছুদিন আগে তার শো-রুমে ফোর্স পাঠিয়ে ২০০ পিস লুঙ্গি চাঁদা হিসেবে দাবি করেন। এত লুঙ্গি তাকে দিতে অস্বীকার করলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন। এ বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ দিয়েছি। হয়তো এ কারণে তার এ বদলি হতে পারে।

ওসি খায়রুল বাসার এ অভিযোগ অস্বীকার করে বলেন, খুব ছোট্ট একটি বিষয় যা বলার মতো না। বৃহস্পতিবার সকালে তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করবেন। এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আসলাম আলী বলেন, এটা ঊর্ধ্বতন কতৃপক্ষের বিষয়। এ সম্পর্কে আমার কিছু জানা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চাঁদা’ হিসেবে লুঙ্গি দাবি, ওসিকে বদলি!

আপডেট সময় : ০৯:৫৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪