সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

করোনার বড়ি ‘মলনুপিরাভির’ উৎপাদনের অনুমোদন পেলো বেক্সিমকো ফার্মা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১ ৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
করোনা রোগীদের চিকিৎসার জন্য মুখে খাওয়ার বড়ি ‘মলনুপিরাভির’ উৎপাদনের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। সোমবার (৮ নভেম্বর) প্রথম প্রতিষ্ঠান হিসেবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এ অনুমোদন পায়।

মঙ্গলবার (৯ নভেম্বর) অনুমোদন পাওয়ার কথা রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের। এছাড়া ইনসেপটা, এসকে অ্যান্ড এফ এবং জেনারেলসহ আরও বেশ কয়েকটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি অনুমোদন লাভের পাইপ লাইনে রয়েছে।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের মুখপাত্র ও উপ-পরিচালক মো. আইয়ুব হোসেন মঙ্গলবার দুপুরে জাগো নিউজের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

কী প্রক্রিয়া অনুসরণ করে এ অনুমোদন দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, দেশে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য এ অনুমোদন দেওয়া হয়েছে। যে প্রক্রিয়ায় এর আগে করোনা রোগীর চিকিৎসার জন্য রেমিডিসিভির উৎপাদনের অনুমোদন দেওয়া হয়েছিল। অর্থাৎ ইউএস এফডিএ যেহেতু করোনার চিকিৎসায় অনুমোদন প্রদান করেছে তাই জরুরি ব্যবহারের জন্য আমরাও অনুমোদন দিয়েছে।

মার্কিন ওষুধ কোম্পানি মার্ক, শার্প অ্যান্ড ডোহম (এমএসডি) এবং রিজব্যাক বায়োথেরাপটিকসের ‘মলনুপিরাভির’ করোনা চিকিৎসায় প্রথম অ্যান্টিভাইরাল ট্যাবলেটের অনুমোদন দেয়। যা ইনজেকশনের মাধ্যমে পুশ না করে ওষুধ হিসেবে খাওয়া যাবে।

সম্প্রতি যুক্তরাজ্য সরকার করোনা চিকিৎসায় এই মলনুপিরাভির ব্যবহারের অনুমোদন দিয়েছে। এরপরই মূলত দেশে এই ওষুধটির উৎপাদন ও ব্যবহারের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়।

ওষুধটি কবে নাগাদ বাজারে আসবে এমন প্রশ্নে আইয়ুব হোসেন বলেন, এটা কোম্পানিগুলোর ওপর নির্ভর করবে। অনুমোদন লাভের পর তারা চাইলে কয়েকদিনের মধ্যে ওষুধ বাজারজাত করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনার বড়ি ‘মলনুপিরাভির’ উৎপাদনের অনুমোদন পেলো বেক্সিমকো ফার্মা

আপডেট সময় : ০৯:৪০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১