সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৮:০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.8.0.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 47;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মানের মধ্য দিয়ে ঝালকাঠিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এই দিবসে শহীদদের স্মরণ করার পাশাপাশি তাদের পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়।

সকাল ১০টায় ঝালকাঠি জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। প্রথমে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর জেলা পুলিশ, জেলা পরিষদ, জেলা বিএনপি, বিভিন্ন সরকারি দপ্তরসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মামুন আল ইসলাম এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় মাইলফলক।
জুলাই আন্দোলনকারীদের ক্ষোভ ও দাবি
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ঝালকাঠিতে এখনো স্বৈরাচারী আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় রয়েছে এবং আমাদের ওপর হামলাকারীদের এখনো গ্রেপ্তার করা হয়নি। এছাড়া ওসমান হত্যা মামলার আসামিদের বিচার আজ পর্যন্ত নিশ্চিত করা হয়নি।
নেতারা আরও কিছু বাস্তব সমস্যা তুলে ধরে জানান:
জুলাই আন্দোলনে শহীদ হওয়া ১০ জনের পরিবারে যাতায়াতের জন্য কোনো ভালো রাস্তা নেই।
জেলাজুড়ে শহীদদের স্মরণে এখনো কোনো স্মৃতিফলক স্থাপন করা হয়নি।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও উপস্থিত জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা

আপডেট সময় : ০৮:০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬