সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে, বাবুগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে জরুরি কাজের উদ্বোধন

রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ১২:৫৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয়দের লিখিত অভিযোগ ও সংবাদ প্রকাশের পর রবিবার গালুয়া ইউনিয়নের পাকাপুল ও গালুয়া বাজার এলাকায় পুনঃতদন্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য গালুয়া ইউনিয়নে টিসিবি ডিলারশিপের আবেদনকারীদের মধ্যে ‘সীমা এন্টারপ্রাইজ’ ও ‘নামিরা এক্সপ্রেস’কে সুপারিশ করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠান দুটির মালিক ইউনিয়নের বাসিন্দা নন এবং তাদের দেখানো মুদি দোকান ও গুদামের তথ্য সঠিক নয়।

রবিবারের পুনঃতদন্তে সীমা এন্টারপ্রাইজের দেখানো মুদি দোকানের স্থানে একটি বাস কাউন্টার পাওয়া যায়। প্রতিষ্ঠানটির মালিক স্বীকার করেন, মাত্র দুই দিন আগে নতুন একটি ছোট দোকান চালু করেছেন। তবে কোনো গুদাম দেখাতে পারেননি। অন্যদিকে নামিরা এক্সপ্রেসের নামে দেখানো মুদি দোকান ও গুদামেরও কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

এর আগে গত ২২ জুলাই গালুয়া ইউনিয়নের বাসিন্দা ও টিসিবি ডিলারশিপের আবেদনকারী মো. মহারাজ হোসেন ও সৈয়দা মেহেরুন্নেছা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।

ইউএনও রিফাত আরা মৌরি বলেন, অভিযোগ পাওয়ার পর পুনঃতদন্ত করা হয়েছে। তদন্তে পাওয়া তথ্য প্রতিবেদন আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

আপডেট সময় : ১২:৫৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬