বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:২৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (৫ আগস্ট) সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কামরুন্নানাহার তামান্না, উপজেলা কৃষি কর্মকর্তা মুহা: আব্দুর রউফ,বাংলাদেশ জামায়ায়েতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম ফকির, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন খান, বাবুগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আ. ন. মা আব্দুল হালিম,
বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান হাওলাদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন, রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সুমন শিকদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও জুলাই আহত বিভিন্ন যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্য বৃন্দ।
বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের তাৎপর্য ও শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, নতুন প্রজন্মের কাছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই ইতিহাস সঠিকভাবে পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্য এবং আন্দোলনে আহত বীর যোদ্ধাদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত সকল শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের বিশেষ সম্মাননা ও সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভা ও সংবর্ধনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।



















