সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

বাবুগঞ্জে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সরোয়ার মাহমুদের মনোনয়ন পত্র দাখিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধিঃ ২৮নভেন্বর অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগে সদ্য যোগদানকারী ও বর্তমান চেয়ারম্যান সরোয়ার মাহমুদ।

শনিবার(৩০অক্টোবর) সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন দাখিল শেষে চেয়ারম্যান সরোয়ার মাহমুদ বলেন, গত নির্বাচনে স্বতন্ত্র পদপ্রার্থী থাকা সত্ত্বেও রহমতপুর ইউনিয়নের জনগণ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। জনগণের চাওয়া পাওয়ার প্রতি শ্রদ্ধা রেখেই আবারও স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছি। জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে আমি আবারও চেয়ারম্যান নির্বাচিত হবো ইনশাআল্লাহ। তবে বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণ জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

উল্লেখ্য রহমতপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সরোয়ার মাহমুদ ৩ ইউপি সদস্য নিয়ে গত ৭ জানুয়ারি( বৃহস্পতিবার) বিকেলে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক উৎসবমূখর পরিবেশে আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকের হাতে ফুলের নৌকা দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ৩ ইউপি সদস্যসহ কর্মী-সমর্থকদের নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সরোয়ার মাহমুদের মনোনয়ন পত্র দাখিল

আপডেট সময় : ১২:৪২:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১