সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পাবজি খেলাকে কেন্দ্র করে বিরোধ, ফরিদপুরে অবরুদ্ধ একটি পরিবার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
শনিবার (১২ জুন) ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গত ৮ জুন রাতে উপজেলার শেখর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের শাজাহান শেখের ছেলে আলাউদ্দিন শেখের সঙ্গে পাশের শেখর গ্রামের কাজী নজরুল ইসলামের ছেলে ছিয়াম কাজী ও ছামি কাজীর পাবজি খেলা নিয়ে কথা কাটাকাটি হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে ছিয়াম ও ছামির মামা শেখর, গ্রামের নুরু খন্দকারের ছেলে নাঈম খন্দকার ১০/১৫ জনের একটি গ্রুপ নিয়ে আলাউদ্দিন শেখের চাচা মো. খোকন শেখের বাড়িতে রাত ১১টায় হামলা চালায়। এ সময় খোকন শেখ ও তার ছেলে সোহাগ শেখকে এলোপাথারি মারধর করে তারা। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে পিতা পুত্রকে ঘর থেকে বের হলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় নাঈম ও তার বাহিনী।
এরপর থেকে নাঈমের অনুসারীরা দেশীয় অস্ত্র রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি, লোহার রড নিয়ে বাড়ির আশপাশে সকাল বিকাল মহড়া দিয়ে থাকে। শেখর গ্রামে নাঈম শেখের পরিবার প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে নারাজ। এদিকে দিন মজুরির উপর নির্ভরশীল পরিবারটি নাঈমের ভয়ে বাড়ি থেকে বের হতে পারছে না। নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা পরিবার।
ঘটনার সত্যতা জানতে নাঈম খন্দকারের বাড়িতে গেলে পরিবারের সদস্যরা জানায়, তিনি পার্শ্ববর্তী উপজেলা আলফাডাঙ্গায় একটি ক্লিনিকে চাকরি করেন। সকালে কর্মস্থলে চলে গেছেন।
আলফাডাঙ্গায় নাঈম খন্দকারের কর্মস্থলে গিয়ে জানা যায় তিনি ছুটি নিয়েছেন। এ সময় তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্লা সময়নিউজকে বলেন, বিষয়টি নিয়ে আমার কাছে অভিযোগ এসেছে। দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাবজি খেলাকে কেন্দ্র করে বিরোধ, ফরিদপুরে অবরুদ্ধ একটি পরিবার।

আপডেট সময় : ১১:৩২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১