সংবাদ শিরোনাম ::
বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা বানারী পাড়ায় ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ শুনানির দিনে অভিযোগকারী অনুপস্থিত নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড।

বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

শফিকুল ইসলাম,দিনাজপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের বিরামপুরে দ্বিতীয় বিয়ে, দেনমোহর নির্ধারণ, স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং আর্থিক লেনদেনকে কেন্দ্র করে একাধিক অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মোঃ সাখোয়াত হোসেনের বিরুদ্ধে প্রথম স্ত্রীকে নির্যাতন, দ্বিতীয় বিয়ের বিষয় গোপন এবং দেনমোহরের পরিমাণ অস্বীকার করার অভিযোগ উঠেছে। অন্যদিকে, তাঁর দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত মোছাঃ রোজিনা বেগমের বিরুদ্ধে ৫ লাখ টাকা নিয়ে চলে যাওয়ার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন তাঁর ছেলে তৌহিদুল ইসলাম।প্রথম স্ত্রীর অভিযোগ, দ্বিতীয় বিয়ে গোপন করে নির্যাতন প্রথম স্ত্রী মোছাঃ রিফামনি তাঁর স্বামী মোঃ সাখোয়াত হোসেন, পিতা মোঃ আব্দুল আজিজ মণ্ডল, সাং- সারাঙ্গপুর পশ্চিমপাড়া, বিরামপুর, দিনাজপুরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে আদালতের আশ্রয় নিয়েছেন।রিফামনির দাবি, তাঁদের বিয়ের সময় ৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নির্ধারণ করা হয়েছিল। এ বিষয়ে নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামাসহ প্রয়োজনীয় কাগজপত্রও রয়েছে। মুঠোফোনে রিফামনি জানান, তাঁদের দুই ছেলের মধ্যে একজন মারা গেছে। বর্তমানে জীবিত ছেলে মোঃ শাফায়েত হোসেনের বয়স ৮ বছর। তিনি বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন।রিফামনির অভিযোগ, স্বামী সাখোয়াত হোসেন দীর্ঘদিন ধরে রোজিনা বেগমের সঙ্গে সম্পর্ক বজায় রাখছিলেন এবং তাঁর অজ্ঞাতে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে পারিবারিকভাবে বিরোধের সৃষ্টি হয়। তিনি আরও জানান, পরিবারের চাপে একপর্যায়ে তাঁর স্বামী দ্বিতীয় স্ত্রী রোজিনাকে তালাক দেন। পরে একটি সালিশ বৈঠকের মাধ্যমে তাঁকে আবার স্বামীর বাড়িতে পাঠানো হয়। সেখানে প্রায় এক মাস সংসার করার পর তিনি পুনরায় রোজিনার সঙ্গে স্বামীর যোগাযোগের বিষয়টি জানতে পারেন। এ নিয়ে বিরোধের জেরে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় বলে অভিযোগ করেন তিনি।রিফামনির ভাষ্য, কোরবানির ঈদের সময় তাঁকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। নিরুপায় হয়ে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালতে তাঁর স্বামী দ্বিতীয় বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন বলেও দাবি করেন তিনি।দ্বিতীয় স্ত্রীকে ঘিরে ৫ লাখ টাকা নিয়ে নতুন অভিযোগএদিকে, সাখোয়াত হোসেনের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত মোছাঃ রোজিনা বেগম (৪২)কে ঘিরেও নতুন অভিযোগ সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রোজিনা বেগমের পূর্বের স্বামী ছিলেন মোঃ তাহিরুল ইসলাম, পিতা মৃত লোকমান হোসেন মণ্ডল।অন্যদিকে, রোজিনা বেগমের ছেলে তৌহিদুল ইসলাম তাঁর মায়ের বিরুদ্ধে ৫ লাখ টাকা নিয়ে চলে যাওয়ার অভিযোগ এনে বিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।এ বিষয়ে বিরামপুর থানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) সাইফুউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও দায়-দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানা যাবে।নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীরপ্রথম স্ত্রীর নির্যাতনের অভিযোগ, ৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ এবং দ্বিতীয় স্ত্রীকে ঘিরে ৫ লাখ টাকা সংক্রান্ত অভিযোগ—সব মিলিয়ে ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তাঁদের মতে, উভয় পক্ষের বক্তব্য, প্রয়োজনীয় কাগজপত্র এবং থানায় দায়ের করা অভিযোগ যাচাই করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা জরুরি।এলাকাবাসীর দাবি, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

আপডেট সময় : ১১:০৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬