সংবাদ শিরোনাম ::
একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

উজিরপুরে দুই ইউপি সদস্য প্রার্থীর পরকিয়ায় বিয়ে নিয়ে এলাকায় তোলপাড়।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১ ২১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বর্তমান প্রার্থী ৪ সন্তানের জনক শাজাহান বেপারী ওরফে পান শাজাহান(৫০) এবং মহিলা সংরক্ষিত আসন ৭,৮,৯ নং ওয়ার্ডের প্রার্থী ২ সন্তানের জননী লাকী বেগম(৪০) পরকীয়া করে পালিয়ে বেড়ানো অবস্থায় বরিশাল বিমান বন্দর থানায় গ্রেফতার হয়।

এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। সরেজমিনে গিয়ে জানা গেছে ইউপি সদস্য শাজাহান বেপারী শোলক ইউনিয়নের দামুদারকাঠী গ্রামের মৃত আব্দুল কাদের বেপারীর পুত্র। ইউপি সদস্য একই এলাকায় মুক্তিযোদ্ধা গণি সরদারের বড় কন্যা পারুল বেগম (৪৫)কে বিবাহ করে ২৫ বছর সংসার জীবনে তাদের সংসারে ২ পুত্র ও ২ কন্যা জন্মগ্রহন করে। অপরদিকে লাকী বেগম আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামের মুক্তিযোদ্ধা ফারুক ভূইয়ার কন্যা ও শোলক ইউনিয়নের আটক গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। তাদের সংসারে ১ পুত্র ও ১কন্যা সন্তান রয়েছে।

কয়েক বছর ধরে লাকী বেগম ও শাজাহানের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে শাজাহানের পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। একটি সন্তানও মারা যায় এই পরকীয়া সম্পর্ক জানাজানির কারণে। গত ১ জুন মঙ্গলবার বরিশাল বিমান বন্দর এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করে থানা পুলিশ। ওই থানায় লাকী স্বামীকে নোটারী পাবলিকের মাধ্যমে গত ১৫ নভেম্বর ২০২০ তারিখের তালাকনামা ও শাজাহানের সাথে নোটারী পাবলিকের মাধ্যমে একটি বিবাহের হলফনামা দেখিয়ে ওখান থেকে ছাড়া পান। এ বিষয়টি এলাকায় জানাজানি হলে ক্ষোভের সৃষ্টি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি ও শাজাহানের শ্বশুর গণি সরদার জানিয়েছেন, পরকীয়ার বিষয়টি জানাজানি হলে শাজাহানের বড় পুত্র আবু তাহের(২০) এগার মাস আগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করে লাশ দাফন করে। কিন্তু শাজাহান পুত্রকে হত্যা করে ঝুলিয়ে রেখে মিথ্যে অপপ্রচার চালিয়েছে। গণি সরদার আরো জানান, আমার কন্যাকেও খুন করার চেষ্টা করেছে। আমি কন্যাকে নিয়ে আতঙ্কে রয়েছি। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে দুই ইউপি সদস্য প্রার্থীর পরকিয়ায় বিয়ে নিয়ে এলাকায় তোলপাড়।

আপডেট সময় : ০২:২৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১