সংবাদ শিরোনাম ::
নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন,

কষ্ট করে মরার চেয়ে জীবন দিয়ে গেলাম। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বগুড়ার নন্দীগ্রামে পৌর শহরের ছাত্রাবাস থেকে মইনুল ইসলাম (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে।

রোববার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নন্দীগ্রাম পৌর শহরের রহমান-নগর এলাকায় ‘মিলি’ ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি নাটোরের সিংড়া উপজেলার বিদহর গ্রামের আব্দুল করিমের ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মতো রাতে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি না ওঠার কারণে ছাত্রাবাসের মালিক তাকে ডাকাডাকি করেন। কিন্তু সাড়া পাননি। এ সময় দরজা ধাক্কা দিয়ে খুলে দেখেন ঘরের মেঝেতে ওপর হয়ে পড়ে রয়েছেন মইনুল ইসলাম। এ সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেন। তার বিছানা থেকে একটি চিরকুট পেয়েছে পুলিশ।

সেই চিরকুটে লেখা আছে, ‘প্রিয় বাবা-মা, আমি তোমাদের ছেলে মইনুল। তোমাদের ছেড়ে চলে গেলাম। এরজন্য কেউ দায়ী নয়। আমি আরও বলিতেছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি বাবার কাছ থেকে এক লাখ টাকা পাব, সে টাকা যেন বড় ভাই আরিফুলকে দিয়ে দেয় এবং ছানোয়ারের কাছ থেকে যে টাকা পাব, সেটা যেন না নেয়। তাদের দুজনকে দিয়ে দেয়। আমি তাদেরকে দিয়ে গেলাম আদিবাকে এক লাখ এবং সুমাইয়াকে এক লাখ। আমি আবারও বলতেছি আমার গলায় ক্যানসার হয়েছে। আমি কষ্ট করে মরার চেয়ে জীবন দিয়ে গেলাম। এর জন্য কেউ দায়ী নয়, তোমাদের ছোট ছেলে মইনুল।’

ঘটনা নিশ্চিত করে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘স্থানীয়রা খবর দেয়ার পর মঈনুলের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলেই একটি চিরকুট পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষদ্রব্য জাতীয় কিছু খেয়ে সে আত্মহত্যা করেছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কষ্ট করে মরার চেয়ে জীবন দিয়ে গেলাম। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:১১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১