সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বনানীতে বিএনপির মশাল মিছিলে পুলিশের হামলার অভিযোগ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
রাজধানীর বনানীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করলে পেছন থেকে পুলিশ অতর্কিত ধাওয়া দিয়ে তা ছত্রভঙ্গ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় পুলিশ বিএনপি নেতা আব্দুল হকসহ কয়েকজনকে আটক করেছে বলেও অভিযোগ করেছে বিএনপি।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীতে সাংবাদিক মুশতাক আহমেদের কারাবন্দি অবস্থায় মৃত্যু, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজা দেয়ার প্রতিবাদে এই মিছিল হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত মশাল মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং, বিএনপি নেতা এ এফ এম খালেদ, ফজলুর রহমান মন্টু, শিমুল হোসেন ফারুক, স্বেচ্ছাসেবক দল নেতা সুমন হোসেন, জিল্লুর রহমান রূপকসহ বহু নেতাকর্মী মিছিলে উপস্থিত ছিলেন।

বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতাকর্মী জানান, সন্ধ্যায় বনানী বাজারের সামনে থেকে একটি মশাল মিছিল বের করেন তারা। মিছিলটি কামাল আতাতুর্ক অ্যাভিনিউ প্রধান সড়কে উঠে কাকলীর দিকে এগোতে থাকলে মিছিলের পেছনে পুলিশ ধাওয়া দেয়। এরপর লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পরে সেখান থেকে বিএনপি নেতা আব্দুল হকসহ কয়েকজনকে আটক করে পুলিশ।

এদিকে মিছিলে অতর্কিতে পুলিশের হামলা ও নেতাকর্মীদের আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অতর্কিতে হামলা চালিয়ে অনেককে আহত ও আটক করেছে।’ তিনি অবিলম্বে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বনানীতে বিএনপির মশাল মিছিলে পুলিশের হামলার অভিযোগ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৫৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১