সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

বিএনপির বিভাগীয় সমাবেশ, ১৮ রুটে বাস চলাচল বন্ধ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
খুলনা জেলার ১৮টি রুটে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা পরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে কি কারণে পরিবহন চলাচল বন্ধ থাকবে তার কোনো জবাব দেয়নি বাস মালিক সমিতির নেতারা।

বিএনপির দাবি, শনিবার খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করেই পরিবহন বন্ধ রাখা হচ্ছে। যাতে করে অন্য জেলার বিএনপি নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে না পারে।

খুলনা মহানগর বিএনপির একজন শীর্ষ নেতা জানিয়েছেন, তারা আগে থেকেই পরিবহন বন্ধ করা হতে পারে বিষয়টি মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছেন।

খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন সোনা বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হতে পারে এজন্য শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা শহরের কোনো পরিবহন ছেড়ে যাবে না এবং কোনো পরিবহন শহরে প্রবেশ করবে না।

মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিবহন বন্ধ করা মানে সমাবেশ হবে না এটা চিন্তা করার কোনো অবকাশ নেই। পরিবহন বন্ধ রাখা মানে আমাদের গণতান্ত্রিক অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ। তিনি নির্বিঘ্নে সমাবেশ সফল করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, শনিবার (২৭ ফেব্রুয়ারি) সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিসহ দেশের ছয়টি শহরে সাবেক মেয়র প্রার্থীদের নেতৃত্বে মহাসমাবেশের পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে।

খুলনায় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়া ছয় সিটির মেয়র প্রার্থীরা বক্তব্য রাখবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির বিভাগীয় সমাবেশ, ১৮ রুটে বাস চলাচল বন্ধ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৫৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১