সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

জাপা রাজনীতির মাঠে পরগাছা হয়ে থাকবে না : জিএম কাদের। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, জাতীয় পার্টি রাজনীতির মাঠে পরগাছা হয়ে থাকবে না। অস্তিত্বহীন রাজনৈতিক দল হিসেবে কখনোই বিলীন হবে না জাতীয় পার্টি।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে নিজের ৭৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, গণমানুষের মাঝে জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা আছে। তাই দেশ ও জনগনের স্বার্থে কথা বলবে জাতীয় পার্টি। কোনো ভয়-ভীতির কাছে জাতীয় পার্টি মাথা নত করবে না।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশ ও মানুষের কথা বলতে যদি অত্যাচার ও নির্যাতন সইতে হয়, সেজন্য প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে লাঠি ও গুলির সামনে সাহস নিয়ে দাঁড়াতে হবে। নির্যাতন এলে তা মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, অস্তিত্বহীন বা শেকড়হীন রাজনৈতিক দলকে কোনো দলই মূল্যায়ন করবে না। রাজনীতিতে পরগাছা বা শেকড়হীন দলকে মানুষ ঘৃণা করে। ঘরে বসে হাতি-ঘোড়া মারার দিন শেষ হয়ে গেছে। এখন রাজনীতির মত রাজনীতি করবে জাতীয় পার্টি।

এর আগে দলের শীর্ষ নেতাদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদেরের তত্ত্বাবধানে এবং সদস্য সচিব আলাউদ্দিন আহমেদের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্যরা। পুরো অনুষ্ঠান তত্ত্বাবধান করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আবদুস সবুর আসুদ।

জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ভাষার মাসে মানুষের কথা বলার অধিকার নেই। দেশের মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। সকল রক্তচক্ষু উপেক্ষা করে জাতীয় পার্টি গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে এগিয়ে যাবে।

দলের কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাপা রাজনীতির মাঠে পরগাছা হয়ে থাকবে না : জিএম কাদের। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:১৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১