সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

জীবননগর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জয়লাভ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১ ২২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার: চতুর্থ ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম রফিক। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী রফিকুল ইসলাম রফিক প্রথমবারের মতো জীবননগর পৌরসভার মেয়র নির্বাচিত হলেন। এর আগে কখনো তিনি মেয়র পদে নির্বাচন করেননি। তবে বেশ কয়েকবার তিনি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ১৩ হাজার ৯ শত ১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী শাজাহান কবির পেয়েছেন ৭ শত ৬৬ ভোট, আর ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী খোকন হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ শত ৫৩ ভোট। বাতিল হয়েছে ৩ শত ৪৪ ভোট।

যদিও বিএনপি’র প্রার্থী সকাল সাড়ে ৯টার সময় সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে পৌরশহরের ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ৬০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বড়ধরনের কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বেশ কয়েকটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। জীবননগর পৌরসভায় মোট ভোটার হলো ২০ হাজার ৮ শত ২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ১ শত ৩৩ জন, আর মহিলা ভোটার ১০ হাজার ৬ শত ৯৪ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জীবননগর পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জয়লাভ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:২৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১