সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বানারীপাড়ায় পৌর নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করায় দু’আওয়ামী লীগ নেতা বহিস্কার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থীর প্রকাশ্যে বিরোধীতা করার অভিযোগে
উপজেলার বাইশারী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন এবং পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক ওরফে ঢালাই রফিককে দল থেকে বহিস্কার করা হয়েছে।

২ ফেব্রুয়ারী বেলা ১১টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের জরুরী এক সভায় এ বহিস্কার করা হয়। জানাগেছে বহিস্কৃত এ দুজনকে বার বার সর্তক করার পরেও তারা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের বিরোধীতা করে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টুকে সহযোগিতা করে আসছিলো।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্খান নিয়ে সতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর পক্ষে কাজ করার জন্য এবং অতীতে দলের সুনাম ক্ষুন্ন করায় তাদেরকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানা যায়। এদিকে উপজেলা ছাত্রলীগের নেতা দাবী করা মনির হোসেনকে বার বার নৌকার প্রচারণা করার আহবান জানানো হলেও সে কোন সাড়া না দেয়ায় তাকেও সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কারের দাবী উঠেছে। উল্লেখ্য এর আগে বিদ্রোহী মেয়র প্রার্থীসহ তার তিন সমর্থক নেতাকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়েছে।
প্রসঙ্গত আগামী ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে বানারীপাড়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় পৌর নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করায় দু’আওয়ামী লীগ নেতা বহিস্কার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১