সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

জলঢাকা পৌর নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী বাবলু নারিকেল গাছ প্রতীকে বিজয়ী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম আই সুজন মিঞা, নীলফামারী প্রতিনিধি।।নীলফামারীর জলঢাকা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ইলিয়াস হোসেন বাবলু মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী (আ.লীগ বিদ্রোহী)হয়ে নারিকেল গাছ প্রতীক নিয়ে ১৪ হাজার ৭৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন।ভোট গণনা শেষে শনিবার(৩০ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ওই ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম।
বিজয়ীর নিকটতম প্রতীদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী বর্তমান মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৬০৮ ভোট।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহসীন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৭৬৫ ভোট।
এছাড়াও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আফরোজা পারভীন লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪ ভোট ,স্বতন্ত্র প্রার্থী সাবিনা আক্তার মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন ১২২ ভোট ও জিয়াউর রহমান চৌধুরী জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৫৮৫ ভোট।
ফলাফলের সত্যতা নিশ্চিত করে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল কমির বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে মেয়র পদে নারিকল গাছ প্রতীক নিয়ে ১৪হাজার ৭৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস হোসেন বাবলু। তার নিকটতম প্রতীদ্বন্দ্বী ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৬০৮ ভোট।
এ পৌরসভার মোট ভোটার ৩৩ হাজার ৬৩৪ জন।তাদের মধ্যে ২৭ হাজার ৩৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪১৪টি ভোট বাতিল হয়েছে। শতকরা ৮১ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে বাক্সে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জলঢাকা পৌর নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী বাবলু নারিকেল গাছ প্রতীকে বিজয়ী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১