সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ফেনীতে বিএনপির প্রার্থীর নির্বাচন বর্জন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ফেনী পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আলাল উদ্দিন আলাল নির্বাচন বর্জন করেছেন। শনিবার (৩০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আলাল অভিযোগ করে বলেন, ‘দুটি কেন্দ্র ছাড়া বাকি সব কেন্দ্র থেকে আওয়ামী লীগের সমর্থকরা বিএনপির প্রার্থীর এজেন্টদের মারধর করে বের করে দিয়েছেন। ১৮ জন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়েছে কিন্তু একজনকেও মাঠে পাইনি। নির্বাচন কমিশনের কাছে বারবার অভিযোগ করার পরও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। ভোটারদের কেন্দ্রে ডুকতে দিচ্ছে না। চর দখলের মতো প্রশাসনের সহযোগিতায় কেন্দ্র দখলের উৎসব চলছে। তাই আমি এ নির্বাচন বর্জন করলাম।’

এ পৌরসভায় মোট ২৫টি পদের মধ্যে ইতোমধ্যে ১৫ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে রয়েছেন। নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মেয়রসহ ১০ পদে। মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। এছাড়া ৮টি সাধারণ ওয়ার্ডসহ একটি সংরক্ষিত ওয়ার্ডে ভোটগ্রহণ চলছে।

৪৫টি কেন্দ্রের ২৪১টি কক্ষে ৯১ হাজার ৬৬২ জন ভোটার ভোট দেন।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নজরুল ইসলাম স্বপন মিয়াজী (নৌকা), বিএনপি মনোনীত আলাল উদ্দিন আলাল (ধানের শীষ), জাতীয় পার্টির ইয়ামিন হাসান ইমন (লাঙ্গল), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) তারিকুল ইসলাম (সিংহ) এবং ইসলামী আন্দোলনের মো. গোলমুর রহমান আজম (হাত পাখা) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেনীতে বিএনপির প্রার্থীর নির্বাচন বর্জন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:২৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১