সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় ইলুহারে নৌকার কান্ডারী হতে চান এসএম কামাল। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১ ১৭৪ বার পড়া হয়েছে

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি / আসন্ন ইউপি নির্বাচনে বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম কামাল ( শাহজাদা বালী) নৌকার কান্ডারী হতে দলীয় মনোনয়ন চেয়ে আবেদনপত্র জমা দিয়েছেন। ২০ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে নেতা-কর্মীদের নিয়ে তিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের দপ্তর সম্পাদক অধ্যাপক আশরাফুল হাসান সুমনের কাছে এ
আবেদন ফরম জমা দেন।
এ সময় তার সঙ্গে উদয়কাঠি ইউপির সাবেক চেয়ারম্যান মামুন-উর- রশিদ স্বপনসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।























