আসন্ন দর্শনা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী নৌকার মাঝি মতিয়ার রহমানকে বিজয়ী করার লক্ষ্য নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৬:১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১ ২২০ বার পড়া হয়েছে

মো: জাকিরুল ইসলাম, দামুড়হদা উপজেলা প্রতিনিধি::-
আসন্ন দর্শনা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী নৌকার মাঝি মতিয়ার রহমানকে বিজয়ী করার লক্ষ্য নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২২ জানুয়ারি) রাত ৮ টার সময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজগার টগর এর নির্দেশ দর্শনা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী নৌকার মাঝি মতিয়ার রহমানকে বিজয়ী করার লক্ষ্য নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক সফল মেয়র জনাব রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান ও চুয়াডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম খোকনসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।।























