সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

মনোনয়নপত্র তুলতে গিয়ে মেয়রপ্রার্থী জানলেন তিনি মৃত! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১ ১৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার দুই বারের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান। এবারও তিনি মেয়র পদে ভোট করবেন। এজন্য বুধবার (১৩ জানুয়ারি) ভোটার তালিকা তুলতে যান তিনি। সেখানে গিয়েই চোখ ছানাবড়া সাবেক মেয়র শাহজাহানের। ভোটার তালিকায় দেখানো হচ্ছে- তিনি মৃত!

প্রতিকার পেতে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) মেয়রপ্রার্থী মো. শাহজাহান ছুটে যান ফুলপুর নির্বাচন অফিসে। সেখানে অভিযোগ করলে তার ভোটার তালিকা সংশোধন করা হয়। ভোটার তালিকায় ‘মৃত’ থেকে একদিনেই ‘জীবিত’ হয়ে মনোনয়নপত্রও দাখিল করেছেন তিনি।

মো. শাহজাহান বলেন, আমি এবার স্বতন্ত্রপ্রার্থী হিসেবে পৌরসভা নির্বাচনের ভোট করব। বুধবার মনোনয়পত্র দাখিলের জন্য ভোটার তালিকা তুলতে গেলে আমাকে মৃত দেখানো হয়। ভুলবশত নাকি এটি হয়েছে। আমি অভিযোগ করলে নির্বাচন কমিশন আমার ভোটার তালিকা সংশোধন করে দিয়েছেন।

ফুলপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা আশুরা আক্তার খাতুন বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সময় ভুলবশত তাকে মৃত দেখানো হয়েছে। তালিকাটি ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর করা হয়েছিল। তবে সম্ভাব্য মেয়রপ্রার্থী মো. শাহজাহানকে ভোটার তালিকায় মৃত দেখানোর বিষয়টি একদিনেই সংশোধন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মনোনয়নপত্র তুলতে গিয়ে মেয়রপ্রার্থী জানলেন তিনি মৃত! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৫৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১