সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

কাদের মির্জার বক্তব্য আ.লীগের গণতন্ত্রের বহিঃপ্রকাশ: তথ্যমন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জার বক্তব্যকে ‘দলের গণতন্ত্রের বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বর্তমান সরকারের দুই বছর পূর্তি উপলক্ষ্যে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আবদুল কাদের মির্জা যে বক্তব্য দিয়েছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি-না, জানতে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রথমতো মির্জা কাদের যে বক্তব্য রেখেছেন সেটার ব্যাখ্যা তিনি ইতোমধ্যে দিয়েছেন। তিনি বলেছেন, তিনি (মির্জা কাদের) নোয়াখালীর অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনীতি নিয়ে কথা বলেছেন। সারাদেশের রাজনীতি নিয়ে তিনি কোনো কথা বলেননি। তিনি বিবৃতি দিয়ে এটা জানিয়েছেন। মির্জা কাদেরের বক্তব্যতে আমি মনে করি, আমাদের দলের মধ্যে যে গণতন্ত্র আছে, যে কেউ যে তার অভিমত ব্যাক্ত করতে পারে সেটারই বহিঃপ্রকাশ।’

তিনি আরও বলেন, ‘এটা নিয়ে আলোচনা-সমালোচনা যেটা হচ্ছে, সেটার ব্যাখা তিনি যেমন দিয়েছেন একই সঙ্গে প্রকাশ পেয়েছে, যে কেউ অভিমত ব্যক্ত করতে পারেন। এরকম অভিমত আমাদের দলের মধ্যে বহুজন বহু আগে ব্যক্ত করেছেন। তিনি যেহেতু আমাদের দলের সাধারণ সস্পাদকের ছোট ভাই সেজন্য তারটা বেশি প্রচার হয়েছে। এটাই শুধু ভিন্নতা।’

বিএনপির যুগ্মসচিব রিজভী আহমেদ বলেছেন, ভ্যাকসিন নিয়ে সরকার ধুম্রজাল সৃষ্টি করছে। এ বিষয়ে মতামত জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন নিয়ে যে ধুম্রজাল তৈরি হয়েছিল একটি ভুল সংবাদের প্রেক্ষিতে। সেটার নিরসন ভারতের সিরাম ইনস্টিটিউট ও স্বাস্থ্য সচিব করে দিয়েছেন। এরপরও যারা এসব কথা বলে তারা আসলে জনগণের মনে প্রথম থেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালিয়ে আসছিল। সেটার ধারাবাহিকতা রিজভী আহমেদসহ বিএনপির নেতারা এসব কথা বলছেন। বাংলাদেশ চুক্তি অনুযায়ী যথাসময়ে ভ্যাকসিন পাবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কাদের মির্জার বক্তব্য আ.লীগের গণতন্ত্রের বহিঃপ্রকাশ: তথ্যমন্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১