সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ডিমলায় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি।।দুইদিন ব্যাপী নানান কর্মসূচির মধ্যদিয়ে নীলফামারীর ডিমলা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।অনেক কমসূচির মধ্যে উল্লেখযোগ্য ছিল বর্নাঢ্য র‌্যালি,আলোচনা সভা,কেক কাটা,শীতবস্ত্র বিতরণ ও বৃক্ষরোপণ।

মঙ্গলবার(৫ জানুয়ারি)সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগের কার্যালয় হতে একটি বর্নাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ আফতাব উদ্দিন সরকার মিলনায়তনে ছাত্র সমাবেশে মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।অনুষ্ঠানের উদ্বোধন করেন নীলফামারী জেলা ছাত্রলীদের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল।প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ লেবুর সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু,সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা আ.লীগ নেতা ও সদর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম সরকার,উপজেলা আ.লীগ নেতা ও ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান,উপজেলা যুবলীগের আহবায়ক শৈলেন চন্দ্র রায়,জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফেরদৌস পারভেজ,টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ময়নুল হক,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইয়েন কাদির সরকার (কানন), উপজেলা তাতীলীগের সভাপতি জাহানারা বেগম,সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উদয় সরকার প্রমুখ।আলোচনা শেষে ৭৩তম জন্মদিন পালনে ৭৩ পাউন্ডের কেক কেটে ও বিগত দিনে উপজেলা ছাত্রলীগের নিহত নেতাকর্মীর স্বরনে ৭৩ টি ফানুষ আকাশে উড়ানো ছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র(কম্বল)বিতরণ ও বৃক্ষরোপন করা হয়।এসব কর্মসূচিতে উপজেলা ছাত্রলীগ,১০ ইউনিয়ন ছাত্রলীগ,বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এর আগেরদিন জাতীয় পতাকা,দলীয় পতাকা উত্তোলন করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ডিমলায় ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

আপডেট সময় : ০৫:১৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১