সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরগুনায় মেয়র পদে বাবা-মেয়ের একসঙ্গে মনোনয়নপত্র দাখিল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি: বরগুনায় মেয়ে মহাসিনা মিতু ও তার পিতা বর্তমান পৌর মেয়র মো. শাহাদাত হোসেন দুজনেই মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর ) বিকেল ৫টার দিকে বরগুনা জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে বর্তমান পৌর মেয়র মো. শাহাদাত হোসেনের মেয়ে মহাসিনা মিতু মেয়র পদে তার মনোনয়পত্র দাখিল করেন।

এর আগে মেয়র শাহাদাত হোসেনও মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। পিতা ও মেয়ে দুজনই স্বতন্ত্র মেয়রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। অপরদিকে মেয়ে ও পিতাসহ বরগুনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মোট ১০ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বরগুনা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকৃত ১০ মেয়র প্রার্থীর মধ্যে অন্যরা হলেন, আওয়ামীলীগ থেকে মো. কামরুল আহসান মহারাজ, বিএনপি থেকে এ্যাডভোকেট মো. আবদুল হালিম, জাতীয় পার্টি থেকে মো. আব্দুল জলিল হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা জালাল উদ্দিন, স্বতন্ত্র মো. শাহাবুদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. সিদ্দিকুর রহমান, মো. নিজাম উদ্দিন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের ১৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু বলেন, মেয়র শাহাদাত হোসেন বরগুনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২০১৫ সালেও মেয়র পদে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে দলীয় প্রার্থী কামরুল আহসান মহারাজকে টাকার জোরে নির্বাচনের দিন বিশৃঙ্খলা সৃষ্টি করে দলীয় প্রার্থীকে আহত করে ভোট কেটে মেয়র নির্বাচিত হয়েছেন। এবারও শাহাদাত হোসেন দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে নিজে স্বতন্ত্র, মেয়ে মিতু ও তার সমর্থক নিজাম উদ্দিনকে দিয়ে স্বতন্ত্র মনোনয়ন দাখিল করিয়েছেন।

তিনি আরো বলেন, দল করবেন, দলের সব সুযোগ-সুবিধা ভোগ করবেন, নিজের লোকজন নিয়ে লুটপাট করবেন; আর নির্বাচন আসলে টাকার জোরে নির্বাচন করবেন। এবার দলের সব নেতাকর্মী ঐক্যবদ্ধ। তার (শাহাদাত) সব ষড়যন্ত্র এবার মোকাবেলা করা হবে।

এ বিষয়ে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত মো. শাহাদাত হোসেন বলেন, আমাকে যেকোনো সময় মেরে ফেলতে পারে। এ কারণে আমার মেয়েকে দিয়ে মনোনয়ন দাখিল করাতে বাধ্য হয়েছি।

প্রসঙ্গত, আগামী ৩ জানুয়ারি প্রার্থিতা বাছাই। ১০ জানুয়ারি প্রত্যাহার ও ৩১ জানুয়ারি ভোটগ্রহণ হবে। এ পৌরসভায় ভোটার সংখ্যা ২৫ হাজার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় মেয়র পদে বাবা-মেয়ের একসঙ্গে মনোনয়নপত্র দাখিল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১