সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

আলেম-ওলামাদের রাজনীতি করার সুযোগ দেওয়ার আহ্বান। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেস্ক
ইসলাম বিরোধীরা বাংলাদেশকে ভারত বানাতে চায় বলেই আলেম-ওলামাদেরকে পাকিস্তানে চলে যাওয়ার কথা বলছেন বলে মন্তব্য করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

শুক্রবার (০১ জানুয়ারি) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব গেটে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
ইসলামপন্থীদের এদেশ থেকে উৎখাত করার ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে আলেম-ওলামাদের রাজনীতি করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, এদেশ আলেম ওলামার দেশ, তারাই থাকবে এদেশে।
তিনি আরও বলেন, সরকারের আশেপাশের কিছু লোক সরকার ও ইসলামের মধ্যে দ্বন্দ্ব বাধিয়ে সরকার পতনের ষড়যন্ত্র করছে।
সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান ফয়জুল করীম।
সম্মেলনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে কেন্দ্রীয় সম্মেলনের কথা থাকলেও, অনুমতি না মেলায় পরবর্তীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব গেটে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এতে সারা দেশ থেকে আগত কয়েক’শ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এরপর দুপুরে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এক বছরের জন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি নাম ঘোষণা করে নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান। ২০২১ সালের জন্য নুরুল ইসলাম আকরামকে সভাপতি ও শেখ মোহাম্মদ আল আমিনকে সেক্রেটারি জেনারেল করে কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আলেম-ওলামাদের রাজনীতি করার সুযোগ দেওয়ার আহ্বান। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৩৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১