সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র নির্বাচিত হলেন জাহাঙ্গীর আলম মালিক খোকন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ ২১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা পৌরসভার ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়েছে। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকন। মোট ৩৩টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২২ হাজার ৩৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মজিবুল হক মালিক মজু মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬ শত ৫৭ ভোট। বিএনপি’র প্রার্থী সিরাজুল ইসলাম মনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৫৬ ভোট।

এছাড়া হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী তুষার ইমরান পেয়েছেন ৪ হাজার ৫ শত ৯৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী এ্যাড. মনিবুল হাসান পলাশ নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৩ শত ১ ভোট, এ্যাড. সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ জগ প্রতীকে পেয়েছেন ২৪২ ভোট, তানভির আহমেদ মাসরিকী কম্পিউটার প্রতীকে পেয়েছেন ৪ শত ৫৩ ভোট।

এর আগে সোমবার (২৮শে ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ৩৩টি কেন্দ্রে ১৯৭টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌরসভায় মোট ভোটার হচ্ছে ৬৭ হাজার ৮ শত ৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ হাজার ৮ শত ১৮ জন এবং মহিলা ভোটার ৩৪ হাজার ৯৯০ জন। মোট ৭ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে মোট ৪১ হাজার ৭ শত ২১ জন ভোটার তাদের মূল্যবান ভোট প্রদান করেন। এছাড়া নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ১৩ জন প্রার্থী এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে গত বুধবার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেন বেল্টু মারা যাওয়ায় ওই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র নির্বাচিত হলেন জাহাঙ্গীর আলম মালিক খোকন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৪১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০