সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সরকারের দুঃশাসনের বিষবাষ্প এখন আরও ভয়াবহ রূপ নিয়েছে : ফখরুল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:১২ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘৩০ ডিসেম্বর মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচনের পর বর্তমান সরকারের দুঃশাসনের বিষবাষ্প এখন যেন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশ্বের গণধিকৃত সকল স্বৈরাচারকে টেক্কা দিয়ে জনসমর্থনহীন বর্তমান আওয়ামী সরকার অবর্ণনীয় দুঃশাসন জারি রেখে বিএনপি ও বিরোধী দলগুলোর নেতাকর্মীসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাকে এখন চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে।’

রোববার (২০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের আশকারায় আইনশৃঙ্খলা বাহিনী দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের ওপর লাগামহীন হামলা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের কর্মী সমাবেশের ওপর পুলিশ বেধড়ক লাঠিচার্জ করেছে। এছাড়া নেতাকর্মীদেরকে আহত করাসহ মিথ্যা মামলা দায়ের করেছে পুলিশ।

তিনি আরও বলেন, নেতাকর্মীদের ওপর এই পুলিশি হামলা ও মামলা দায়েরের ঘটনায় আবারও প্রমাণিত হলো- দেশে আইনের শাসন নেই, রাজনীতি করার ন্যূনতম সুযোগও নেই, এটি এখন দিবালোকের মতো স্পষ্ট।

ফখরুল বলেন, ‘কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশের ওপর পুলিশি হামলা ও বানোয়াট মামলা দায়েরের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। এই ঘটনায় আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকারের দুঃশাসনের বিষবাষ্প এখন আরও ভয়াবহ রূপ নিয়েছে : ফখরুল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:১৪:১২ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০