সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দেশজুড়ে ভাস্কর্য অবমাননার কুশীলব বিএনপি: ওবায়দুল কাদের। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশজুড়ে ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী ও কুশীলব হচ্ছে বিএনপি। তথাকথিত একদলীয় শাসনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হওয়ার যে ডাক বিএনপি দিচ্ছে, প্রকৃতপক্ষে তা দেশকে অস্থিতিশীল করতে উন্নয়ন ও স্বাধীনতাবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার অপচেষ্টা মাত্র।

আজ শনিবার বিকেলে নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের অনলাইনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনে যুক্ত হন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন মুক্তিযুদ্ধবিরোধী শক্তির সঙ্গে গোপন সখ্য গড়ে তুলে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। তাদের বর্ণচোরা আর গোপন ষড়যন্ত্রের রাজনীতির কারণে জনগণ মনে করে ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী ও কুশীলব বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির রাজনৈতিক মনস্তত্ত্ব এখন দুর্দশাগ্রস্থ। দেশের মানুষ ও অর্থনীতি করোনার নেতিবাচক প্রভাব মোকাবিলা করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে, অর্জন করেছে ঈর্ষণীয় প্রবৃদ্ধি। গ্রাম থেকে শহরের প্রতিটি সেক্টরে শেখ হাসিনা সরকারের উন্নয়ন দৃশ্যমান। হাতের তালু দিয়ে আকাশ ঢাকার অপচেষ্টা না করে বাস্তবতা মেনে ও দেশের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে বিএনপি নেতাদের পরামর্শ দেন ওবায়দুল কাদের।

শেখ হাসিনার সরকার সমালোচনায় ভয় পায় না উল্লেখ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, তিনি গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানান। অপরাজনীতির জন্যই জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে বিএনপি প্রকারান্তরে নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, ‘দেশে এখন দুর্দিন নেই, ভয়াবহ দুর্দিন চলছে আপনাদের (বিএনপির) রাজনীতিতে।’

নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরপ্রথম আলো
স্থানীয় সরকার নির্বাচনে দলের কোনো বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে না বলে আবার স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিদ্রোহীদের মনোনয়ন দিলে তারা প্রশ্রয় পেয়ে যাবে, দলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। তাই এ বিষয়ে আওয়ামী লীগ অনেক কঠোর।

মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা এমদাদুল হকের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাংসদ ইমাজ উদ্দিন প্রামানিক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সাংসদ শহিদুজ্জামান সরকার ও আনোয়ার হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজী, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আবদুল মালেক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশজুড়ে ভাস্কর্য অবমাননার কুশীলব বিএনপি: ওবায়দুল কাদের। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০