সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, ফাঁস কথোপকথনের অডিও ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বাজারে আধুনিক প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র নেই, চিকিৎসা পেতে ছুটতে হয় দূরে চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা

দর্শনা কেরু চিনিকলের মাড়াই মৌসুমের উদ্বোধন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০ ২২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

সাড়ে ৯ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে দেশের ঐতিহ্যবাহী দর্শনা কেরু চিনিকলের মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে মিলের কেন কেরিয়ারে আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ও ২ আসনের এমপি আলী আজগার টগর। এর আগে মিল প্রাঙ্গনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চলতি মৌসুমে ১০৪ দিন মিল চালু রেখে ১ লাখ ৫৪ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৯ হাজার ৬২৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে কেরু চিনিকলের ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন আখ ও কুষ্টিয়ার জগতি চিনিকলের ৩৬ হাজার মেট্রিক টন আখ কেরুজ চিনিকলে মাড়াই করা হবে। চিনি আহরণের গড় হার নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ২৫ শতাংশ । এবার ৬টি চিনিকল বন্ধ করে দেয়ার কারণে কুষ্টিয়া চিনিকলের আখ কেরু চিনিকলে নিয়ে মাড়াই করার সিদ্ধান্ত নিয়েছে সুগার করপোরেশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দর্শনা কেরু চিনিকলের মাড়াই মৌসুমের উদ্বোধন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:২৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০