সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বাজারে আধুনিক প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র নেই, চিকিৎসা পেতে ছুটতে হয় দূরে চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা

চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৪৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে দুর্বৃত্তরা রাতে এক পাহারাদারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে।
বুধবার সকালে চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের গহেরপুর মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে বদর উদ্দিন(৫০)কে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় বিলের ধারে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নিহত’র স্বজনরা জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে বদর গহেরপুর গ্রামের মাঠে কামরিয়া বিল পাহারা দিতে যায় এবং রাতে সেখানে পাহারার কুঁড়েঘরে অবস্থান করছিলেন। সুযোগ বুঝে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত কুঁড়েঘরে হানা দিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে পুলিশ নিহতের মাথায় ধারালো অস্ত্রের অন্তত ১২টি কোপের চিহ্ন পাওয়া গেছে বলে জানায়। পুলিশ দ্রুত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা

চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা

আপডেট সময় : ০৭:৪৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬