সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে।চরমোনাই পীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, চিহ্নিত একটি মহল আলেম- ওলামাদের স্বাধীনতাবিরোধী বলে উদ্দেশ্যপূর্ণভাবে অপমান ও কটাক্ষ করছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর বলেন- জাতি এমন এক সময় মহান বিজয় দিবস পালন করতে যাচ্ছে, যখন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে। দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। একদিকে করোনা মহামারির কারণে মানুষ অত্যন্ত কষ্টকর জীবন-যাপন করছে, অপরদিকে স্বাধীনতার মূল অর্জন নাগরিক ও মানবিক অধিকার হারিয়ে দেশ এক অনিশ্চিত গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে।

তিনি বলেন, স্বাধীনতার মূল অর্জন সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার হারিয়ে দেশবাসী আজ দিশেহারা। দেশে বিরাজমান রাজনৈতিক সঙ্কট থেকে দেশকে উদ্ধার করতে হবে। সবাইকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সতর্ক থাকতে হবে।

রেজাউল করীম বলেন- আমাদের জাতীয় জীবনে বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যারা দেশের জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন, সেই সব বীর মুক্তিযোদ্ধাসহ পুরো জাতির অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের যথাযথ প্রতিদানে দোয়া করছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে।চরমোনাই পীর

আপডেট সময় : ০২:৩৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০