সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

এক হাজার কোটি টাকার আগাম ভ্যাকসিন অর্ডার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ ১৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

করোনা মোকাবিলায় এক হাজার কোটি টাকা দিয়ে আগাম ভ্যাকসিন অর্ডার করেছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে আহবান ও জানিয়েছেন তিনি। দেশের জনগণের অধিকার আদায়ের মধ্য দিয়েই আওয়ামী লীগের জন্ম হয়েছে জানিয়ে তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছিল উপদেষ্টামন্ডলীর সভা। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সচেতন হলেই সুস্থ থাকা সম্ভব। দেশের মানুষকে মাস্ক পরতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে আহবান জানান তিনি। ভ্যাকসিন নিয়ে নানা গবেষণা চলছে জানিয়েছে, শেখ হাসিনা বলেন, সরকার আগাম টাকা দিয়ে রেখেছে।

দুর্নীতি-অনিয়ম করে আয় করা টাকা করোনাভাইরাস মহামারির এ সময়ে জীবন বাঁচাতে কাজে আসেনি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দলীয় নেতাকর্মীদের প্রাপ্তির জন্য রাজনীতি না করে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সরকারের নানামুখী সমালোচনার জবাবে সরকারপ্রধান বলেন, মিথ্যা অপপ্রচার চালিয়ে শুধু দেশে নয় বিদেশেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে বিএনপি। করোনা ভাইরাসের পরিস্থিতিতেও দেশের অর্থনীতিকে থেমে যেতে দেয়া হয়নি বলে ও জানান শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক হাজার কোটি টাকার আগাম ভ্যাকসিন অর্ডার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০