সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ঘুমন্ত হেলপারের মৃত্যু মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

স্ত্রীর গলায় ছুরি চালিয়ে চোরের ওপর দোষ! আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০ ১৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
কুমিল্লার দেবিদ্বারে স্ত্রী ফারহানা আক্তারের (২২) গলায় ছুরি চালিয়ে স্বর্ণালংকার নিয়ে চোরের উপর দায় চাপানোর অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ওই ঘটনায় পুলিশ স্বামী মো. ফারুক আহাম্মদকে (৩০) গ্রেফতার করে রবিবার কারাগারে প্রেরণ করেছেন।
ফারুক উপজেলার বারুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত গৃহবধূর ভাই মেহেদী হাসান বাদী হয়ে ভগ্নিপতি মো. ফারুক আহাম্মদসহ তিনজনকে আসামি করে দেবিদ্বার থানায় মামলা করেছেন।

স্থানীয়রা জানান, গত বছরের ১১ নভেম্বর ফারুকের সাথে একই উপজেলার বারেরা গ্রামের আবুল হাসেমের মেয়ে ফারহানা আক্তারের বিয়ে হয়। বিয়ের তিন মাসের মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ শুরু হয়। এক পর্যায়ে স্বামীর মারধরে ফারহানা বাবার বাড়িতে চলে আসেন। শনিবার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মেয়ের বাড়িতে সালিশ বসে। সমঝোতায় বিকেলে স্বামী ফারুক তার স্ত্রী ফারহানাকে নিয়ে বাড়ি আসে।
ফারহানার ভাই মেহেদী হাসান বলেন, রাত ৮টায় তার বোন জামাই ফারুক ফোনে জানায় একদল চোর চুরি করতে এসে তার বোনকে হাত- পা বেঁধে গলায় ছুরি ঠেকিয়ে গলা ও কানের অলংকার ছিনিয়ে নেয়। পরে ফারহানাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

ফারহানা জানান, সন্ধ্যায় তার স্বামীর সাথে কথা কাটাকাটি হয়। রাতে তার স্বামী পেছন দিক থেকে লাঠি দিয়ে আঘাত করলে সে মেঝেতে লুটিয়ে পড়ে। তার গহনা নিয়ে যায়। এরপরই ফল কাটার ছুরি দিয়ে গলায় আঘাত করতে থাকে। সে বাঁচার চেষ্টা করলে দুই হাতের তালু কেটে যায়। চিৎকারে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার জানান, প্রধান অভিযুক্ত ফারুককে গ্রেফতার করে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীর গলায় ছুরি চালিয়ে চোরের ওপর দোষ! আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৪:৪৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০