সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

গাঁজাসহ অভিনেত্রী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছেন ভারতীয় টিভি অভিনেত্রী প্রীতিকা চৌহান। শনিবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ভারসোভা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তার সঙ্গে ফয়সাল নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাদের আদালতে হাজির করা হয়েছে। প্রীতিকা ও ফয়সালের কাছে ৯৯ গ্রাম গাঁজা পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই।
ভারতের হিমাচল প্রদেশের মেয়ে প্রীতিকা। টেলিভিশনে তার অভিষেক হয় ২০১৫ সালে। ‘সাবধান ইন্ডিয়া’ এবং টিভি শো ‘সিআইডি’ তে অভিনয় করেছেন তিনি। ‘সংকটমোচন মহাবলি হনুমান’ ধারাবাহিকে দেবী সরস্বতীর ভূমিকায় দেখা গেছে তাকে।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে মাদক বিরোধী অভিযান শুরু করে এনসিবি। এ পর্যন্ত অন্তত ২৪ জনকে গ্রেপ্তার করেছে তারা। এর আগে সুশান্তের সাবেক প্রেমিকা এবং অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে ছাড়া পান তিনি। এছাড়া মাদক কাণ্ডে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, রাকুল প্রীত সিং, সারা আলী খান, শ্রদ্ধা কাপুরকে জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাঁজাসহ অভিনেত্রী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:২০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০