সংবাদ শিরোনাম ::
সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট

বিয়ের পর প্রথম পূজায় স্বামীর সঙ্গে মণ্ডপে মিথিলা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

কলকাতার একটি পূজা মণ্ডপে গিয়ে মহাষ্টমীর অঞ্জলি দিলেন বাংলাদেশি অভিনেত্রী মিথিলা। এ সময় সঙ্গে ছিলেন স্বামী চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। সঙ্গে আরও ছিলেন আরেক অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য নুসরাত জাহান এবং তার স্বামী নিখিল জৈন।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পূজামণ্ডপে পৌঁছান এই দুই তারকা জুটি।

সৃজিত মুখোপাধ্যায় খয়েরি রঙের পাঞ্জাবি, কালো মাস্ক এবং তার স্ত্রী মিথিলাকে দেখা যায় গাড় ও সাদা পাড়ের শাড়ি পরা অবস্থায়, মুখে ছিল সাদা এবং কালো রঙের মাস্ক। চলচ্চিত্র অভিনেত্রী নুসরাতকেউ দেখা যায় জামদানি শাড়ি ও জামদানি ডিজাইনের মাস্ক পরে আরতিতে অংশ নিতে।

দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় এ সুরুচি সংঘের পূজার আয়োজন করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস। মূলত টালিগঞ্জের শিল্পীদের সঙ্গে অরূপ বিশ্বাস দীর্ঘদিনের সম্পর্ক থাকায় তার পূজাকে ঘিরে তারকাদের আনাগোনা দেখা যায় বরাবর।

এবারও করোনা বাস্তবতায় এর ব্যতিক্রম হয়নি।
মহাষ্টমীর অঞ্জলি দেওয়ার পর ঢাক বাজালেন নিখিল জৈন ও সৃজিত মুখোপাধ্যায়। মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে সুরুচি সংঘের মণ্ডপে ঢাক বাজিয়েছেন তারা। বেশ কিছুক্ষণ তারা সেখানে ছিলেন।

মহাষ্টমীর পূজা দেখেন নুসরাত ও মিথিলা। পূজায় অংশও নেন তারা। বাংলাদেশি অভিনেত্রীর বিয়ের প্রথম বছরের পূজা, তাই কলকাতার পূজা দেখা নিয়ে একটু বেশি উৎসাহী ছিলেন মিথিলা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ের পর প্রথম পূজায় স্বামীর সঙ্গে মণ্ডপে মিথিলা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৩৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০