সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে থানায় মামলা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বাগেরহাটের রামপাল উপজেলায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ইয়ামিন নামে এক যুবকের বিরুদ্ধে। ধর্ষণের শিকার হয়ে ওই গৃহবধূ ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে শুক্রবার রাতে রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করছেন। পুলিশ মামলা দায়েরের পর অভিযুক্ত ইয়ামিনকে গ্রেফতারে অভিযান শুরু করেছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম জানান, রামপাল উপজেলার তালবুনিয়া গ্রামের প্রবাসী বেলাল হোসেন জীবিকার তাগিদে ভারতে যান। সেখানে সে প্রায় এক বছর ৭ মাস অবস্থান করা কালে সুযোগ পেয়ে একই এলাকার মতিয়ার শেখের ছেলে ইয়ামিন গত ৫ জানুয়ারি রাত ১১টায় ওই গৃহবধূকে ধর্ষণ করে।
এসময় ওই গৃহবধূর নগ্ন ছবি ইয়ামিন তার মোবাইল ফোন ধারণ করে। পরে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে মাসের পর মাস এভাবে তাকে ধর্ষণ করে। এতে ওই প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়া ওই প্রবাসীর স্ত্রী এঘটনায় শুক্রবার রাতে রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষক ইয়ামিনের নামে মামলা করেছেন। প্রবাসীর স্ত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষক ইয়ামিনকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে থানায় মামলা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৪৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০