সংবাদ শিরোনাম ::
নানকের বাসভবনে আগুন ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন নিরাপত্তার কারণে গোপালগঞ্জ-খুলনা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগে ঢাকাগামী যাত্রীরা ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ঘুমন্ত হেলপারের মৃত্যু মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক।

নানকের বাসভবনে আগুন

নানকের বাসভবনে আগুন

আজকের ক্রাইম ডেক্স
  • আপডেট সময় : ০৭:১৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল নগরীর বটতলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। একই রাতে বরিশালের দুটি মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন মুখোশধারী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলে দাবি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোররাতে ছাত্রদলের নেতাকর্মীরা নানকের বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়িটির কয়েকটি জানালা ভাঙচুর হয়। একপর্যায়ে বাসভবনে আগুন দেওয়া হয়। তবে এতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে বরিশালে সড়ক-মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে।

গত বুধবার রাতে বরিশাল-ঢাকা ও বরিশাল-খুলনা মহাসড়কে পৃথকভাবে এসব মিছিল করা হয় বলে দাবি করেছেন বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সৈয়দ শামসুদ্দোহা আবিদ। নিজের ফেসবুক পেজে মিছিলের দুটি ভিডিও প্রকাশ করেন তিনি।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা একদল ব্যক্তি মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। এ সময় তাঁদের বিক্ষোভ মিছিল ও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্লোগানে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গও উঠে আসে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের আওতাধীন মহাসড়কের কোনো অংশে এ ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টির খবর তাঁদের কাছে ছিল না।

প্রকাশিত ৩৯ ও ৫৬ সেকেন্ডের দুটি ভিডিওর সূত্র ধরে নগরের গড়িয়ার পাড় এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ভোররাতের দিকে মহাসড়কে কয়েক মুহূর্তের জন্য মিছিলের শব্দ শোনা গেছে। তবে তা দীর্ঘস্থায়ী হয়নি।

এদিকে, সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাতভর বরিশাল নগর ও আশপাশের এলাকায় নিরাপত্তা তৎপরতা দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। তাঁদের কয়েক দফা মহড়াও দিতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নানকের বাসভবনে আগুন

নানকের বাসভবনে আগুন

আপডেট সময় : ০৭:১৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬