সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ঘুমন্ত হেলপারের মৃত্যু মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

বিমানে যাত্রী আসনের নিচ থেকে উদ্ধার করা হয় ৬৮টি সোনার বার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০ ১৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে প্রায় আট কেজি সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। শুল্ক কর্মকর্তারা জানান, উদ্ধার করা সোনার দাম প্রায় পৌনে পাঁচ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, আজ সকালে অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ মুবিনুল কবিরের কাছে গোপন খবর আসে যে মধ্যপ্রাচ্যের আবুধাবি থেকে সোনার চোরাচালান আসছে। ওই তথ্যের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরে কর্তব্যরত শুল্ক গোয়েন্দারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে নজরদারি বাড়ান। আজ সকাল সোয়া ১০টার দিকে আবুধাবি থেকে আসা (বিজি-০২৮) উড়োজাহাজটিতে তল্লাশি চালালে যাত্রীদের বসার আসনের নিচে লুকিয়ে রাখা প্রায় ৮ কেজি ওজনের ৬৮টি সোনার বার পাওয়া যায়।

অভিযানে অংশ নেওয়া শুল্ক গোয়েন্দা পরিদর্শক মনির হোসেন আজ বলেন, উদ্ধার করা সোনার দাম ৪ কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা। সোনা উদ্ধারের ঘটনায় শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন। সূত্র প্রথম আলো

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিমানে যাত্রী আসনের নিচ থেকে উদ্ধার করা হয় ৬৮টি সোনার বার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০