সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

বরিশালে মায়ের সাথে অভিমানে কলেজছাত্রীর আত্মহত্যা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশালের আগৈলঝাড়ায় কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নিজের ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়।

হাসপাতাল ও মৃত ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের কার্তিক বৈষ্ণবের মেয়ে ও বাগধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী তৃষ্ণা বৈষ্ণব (১৮) শুক্রবার দুপুরে নিজের ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন তৃষ্ণাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ফয়সাল ফাহাদ চৌধুরী তৃষ্ণাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই জসিম উদ্দিন হাসপাতালে গিয়ে তৃষ্ণার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

এএসপি আব্দুর রব হাওলাদার তৃষ্ণার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, তৃষ্ণার পরিবার সদস্যদের দাবি তার মা তাকে গালমন্দ করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে বলেও জানিয়ে শুক্রবার বিকেলে এএসপি সার্কেল আস্কর গ্রামের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে মায়ের সাথে অভিমানে কলেজছাত্রীর আত্মহত্যা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:৫১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০