সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করলেন ভিপি নুরের সংগঠনের নেত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ পাওয়া গেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার এক নেত্রীর বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন ফেসবুক পোস্ট ও কমেন্ট ভাইরাল হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে শিক্ষার্থীরা। অভিযুক্ত তিথী সরকার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক। সে একাধারে বিশ্ব হিন্দু সংগ্রাম পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক। জানা যায়, তিথী সরকার দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট ও কমেন্টের মাধ্যমে ইসলাম ধর্মানুভূতিতে আঘাত করে মন্তব্য করে আসছিলেন।

সেসব পোস্ট ও কমেন্টের স্ক্রিনশর্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ ও ছাত্রছাত্রীদের মধ্যে ভাইরাল হলে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। অনেকে তিথী সরকার ছাত্র অধিকার পরিষদে যুক্ত থাকার বিষয়ে সংগঠনটির নিন্দা জানায়। আবার তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের জন্য সামাজিক মাধ্যমে দাবি জানায়। তিথী সরকারের এ সকল কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই তাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয় এবং তাকে কেন স্থায়ী ভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে সাতদিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়। এ ব্যাপারে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু বকর খান জানান, আমরা কিছুদিন ধরেই বিষয়গুলো লক্ষ্য করেছি, পরবর্তীতে আমরা তাকে কয়েকবার বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে বহিষ্কার এর সিদ্ধান্ত নিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, ওই শিক্ষার্থীর বেশ কয়েকটা স্ক্রিনশর্ট আমি পেয়েছি। সেগুলো পর্যালোচনা করছি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় খুললে আমরা আনুষ্ঠানিক ভাবে ব্যবস্থা নেবো।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করলেন ভিপি নুরের সংগঠনের নেত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০