সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

হাত-পায়ের রগ কেটে আ.লীগ নেতাকে হত্যা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোস্তাফিজার রহমান মোস্তাকে (৫২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তাকে কুপিয়ে হত্যা করা হয়। হাত-পায়ের রগ কেটে, মাথা ও হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা।

নিহত মোস্তাফিজার রহমান আলাদীপুর পশ্চিম জাহাঙ্গীরাবাদ (নয়াপাড়া) গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি ইটভাটা মালিক ও মৎসচাষি। তিনি একই ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতের কোনো একসময় তাকে হত্যা করে পুকুরপাড়ে ফেলে যায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

এলাকাবাসী জানান, মোস্তাফিজার রহমান একসময় অপরাধ জগতের সঙ্গে জড়িত ছিলেন। সেসময় তার নামে ছিনতাই, ডাকাতি ও চোরাকারবারি ছাড়াও বিভিন্ন অভিযোগে একাধিক মামলা ছিল।

পরবর্তীতে তিনি অপরাধ জগত ছেড়ে বালুর ব্যবসা শুরু করেন। গত ১০ বছর এলাকায় বালু ব্যবসা করে ইটভাটার মালিক হন তিনি। এর আগে তিনি ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

শিবগঞ্জ থানা পুলিশের ওসি এসএম বদিউজ্জামন বলেন, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাত-পায়ের রগ কেটে আ.লীগ নেতাকে হত্যা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০