সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

পরকীয়া করে সন্তানসহ টাকা স্বর্ণালংকার নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০ ১৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: পরকীয়া করে কন্যা সন্তানসহ টাকা-পয়সা ও গয়নাগাটি নিয়ে পালিয়ে গেছেন শারমিন আক্তার রুমি নামে এক গৃহবধূ। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার শুভারামপুর গ্রামের প্রবাসী আলমগীর হোসেনের স্ত্রী।
আপন খালাতো বোনকে ভালোবেসে বিয়ে করেছিলেন প্রবাসী আলমগীর হোসেন। তিনি প্রবাসে থেকে টাকা পয়সা দিয়ে তার স্ত্রীকে এইচএসসি থেকে মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করান। স্ত্রীর পালানোর সংবাদ পেয়ে আলমগীর হোসেন দেশে আসেন এবং বর্তমানে তিনি দেশে আছেন।

তিনি জানান, আমাদের সংসার জীবনে জান্নাত জেমি রোজা নামের ছয় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। প্রবাসে থাকাকালে আমার যাবতীয় উপার্জনের টাকা আমি আমার স্ত্রীর কাছে পাঠাতাম। সে আমার ৬ লাখ টাকা, গয়নাগাটি ও আমার মেয়েটিকে নিয়ে পরকীয়া করে অন্য পুরুষের সঙ্গে পালিয়েছে।

তিনি আরো জানান, স্ত্রী চলে যাওয়ার পর সে আমাকে ও আমার বাবা-মাকে আসামি করে আদালতে মামলা করেছে। মামলা করার পর আমার বাবা-মা আদালতে হাজির হলেও সে হাজির হয়নি। এমন সংবাদ পেয়ে আমি বিদেশ থেকে বাড়িতে এসে শুনি আমার কন্যা সন্তান নিয়ে স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পালিয়েছে। সে অন্য কোথায়ও বিয়ে করে সংসার করছে। আমি আমার স্ত্রীর ফোন নাম্বারে কল করলে বন্ধ পাই। পরে স্ত্রী-সন্তান কোথায় আছে জানতে চাইলে, শ্বশুর শাশুড়ি জানায় তোমার স্ত্রী সন্তান আমাদের কাছে নেই অন্য কোথাও বিয়ে হয়েছে।

স্ত্রী-সন্তানের জন্য পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন প্রবাসী আলমগীর হোসেন। তিনি জানান, স্ত্রী পালানোর ঘটনার সঙ্গে আমার খালা-খালু জড়িত রয়েছেন। তারা টাকা পয়সার লোভে আমার স্ত্রীকে পালাতে সহযোগিতা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরকীয়া করে সন্তানসহ টাকা স্বর্ণালংকার নিয়ে উধাও প্রবাসীর স্ত্রী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৪৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০