সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

স্বামীকে ঘুম পাড়িয়ে ইচ্ছেমতো কোপাল নববধূ! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ ২৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক:: বিয়ের তিন দিন পার হয়েছে মাত্র স্বামী-স্ত্রীর মধ্যে সুখের ফাগুন চলার কথা। কিন্তু হঠাৎ স্বামীকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন নববধূ। রহস্যজনক কারণে স্বামীর হাত-পা বেঁধে বটি দিয়ে ইচ্ছেমতো কোপাতে থাকেন এ গৃহবধূ। এতে স্বামীর শরীরের একটি অঙ্গ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সোমবার রাতে সিরাজগঞ্জের পৌর এলাকার রামগাঁতি গ্রামে ঘটা এমন অভিযোগ উঠার পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্ত নববধূর নাম তাহমিনা তিনি কোবদাসপাড়ার মানিক হোসেনের মেয়ে।

গুরুতর আহত আবু হানিফ চর রায়পুর পূর্ব পাড়া নিবাসী মো. সোহরাব আলীর ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকেরা।

স্থানীয়রা জানায়, গত শুক্রবার মো. হানিফের সঙ্গে তাহমিনার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের তিন দিনের মাথায় সোমবার রাতে নববধূ তাহমিনা পানির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাইয়ে দেন। পরে হাত পা বেঁধে বটি দা দিয়ে তাকে ইচ্ছেমতো কুপিয়ে আহত করেন। তার মাথায় একাধিক কোপের দাগ রয়েছে।

বিচ্ছিন্ন হয়েছে হাতের একটি আঙুলও। পরে পরিবারের লোকজন টের পেয়ে হানিফকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের দাবি, বিয়ের আগের প্রেমের জেরেই এ ঘটনা ঘটেছে।

সিরাজগঞ্জ সদর থানার ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় নববধূ তাহমিনাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীকে ঘুম পাড়িয়ে ইচ্ছেমতো কোপাল নববধূ! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০