মাদারীপুর থেকে ২০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৮:০৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ ১২৬ বার পড়া হয়েছে

র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প কর্তৃক শরীয়তপুর পালং হতে
২০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক।
অদ্য ১৯ অক্টোবর ২০২০ইং তারিখ ০৮.৩০ ঘটিকার সময় শরীয়তপুর জেলার পালং থানাধীন পূর্ব কোটাপাড়া গ্রামস্থ বড় ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে সবুজ বেপারী(২৩), পিতাঃ আব্দুর রব বেপারী, সাং-উত্তর বিলাশ খান, থানাঃ পালং, জেলাঃ শরীয়তপুর নামক একজনকে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীর নিকট হতে ২০০(দুইশত) পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার পালং থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধে উদ্ধারকৃত ইয়াবাসহ শরীয়তপুর জেলার পালং থানায় একটি মাদক মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


























