সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বানারীপাড়ায় বিদ্যুৎস্পর্শে ডক ইয়ার্ড মালিকের মর্মান্তিক মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বিদুৎ স্পর্শে মহসিন (৩৫) নামের এক ডকইয়ার্ড মালিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টার দিকে বানারীপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড লাগোয়া সন্ধ্যা নদীর তীরে জেগে ওঠা চরে গড়ে তোলা ডকইয়ার্ডে স্টীলের ট্রলার নির্মাণ করতে ওয়ারিং করার সময় এ দূর্ঘটনা ঘটে। জানাগেছে ওই ডক ইয়ার্ডে তারা ৩ ভাই কাজ করতেন। ঘটনার দিন দুপুরের খাবার খেতে ৩ ভাই একসাথে ডকইয়ার্ড ত্যাগ করেন। সবার আগে খাবার শেষ করে মহসিন কাজে যোগদেন। এর অল্প সময় পরেই সে ওয়ারিং করার সময় মেশিনের ওপর পা পিছলে পড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন। স্থানীয়রা তাৎক্ষনিক ডক ইয়ার্ডের বিদ্যুৎ লাইন বন্ধ করে অচেতন মহসিনকে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। মহসিনের গ্রামের বাড়ি বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ছোটকারপাড় গ্রামে। তার পিতার নাম মো. সোহরাব হোসেন। মাত্র এক মাস আগে তার সংসার আলো করে স্ত্রীর কোলজুড়ে ফুটফুটে একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করে। এদিকে মহসিনের মৃত্যুর খবরে গোটা ডকইয়ার্ড এলাকায় এবং তাদের বাড়িতে শোকের মাতম চলছে। সরেজমিনে ওই এলাকায় গিয়ে জানা যায় সন্ধ্যা নদীর তীরের চরে বেশ কয়েকজন যুবক ডকইয়ার্ড নির্মাণ করে তাদের সংসার চালাচ্ছেন। এটি করতে গিয়ে ওই যুবকদের বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিতে হয়েছে। তবে এই যুবকদের একাডেমিক কোন সার্টিফিকেট না থাকলেও তারা প্রত্যেকেই একেক জন ক্ষুদে ইঞ্জিনিয়ার। তারা নিজ দক্ষতায় তৈরি করছেন ছোট বড় লঞ্চ,কার্গো ও ট্রলার। এতে করে তারা উপজেলার অর্থনৈতিক চাকা সচল রাখতেও বিশেষ ভূমিকা রাখছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় বিদ্যুৎস্পর্শে ডক ইয়ার্ড মালিকের মর্মান্তিক মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:২৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০