সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ঘুমন্ত হেলপারের মৃত্যু মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

বানারীপাড়ায় মানবতার ফেরিওয়ালা এএসআই জাহিদকে বিদায় সংবর্ধনা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১০:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে থানার সহকারী উপ-পরিদর্শক জাহিদুল ইসলামের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর রবিবার রাতে বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিদায়ী সহকারী উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম,বাইশারী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফারুক হোসেন খান,প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল,জাকির হোসেন,সাইফুর রহমান রাসেল, প্রভাষক মামুন আহমেদ,ইলিয়াস শেখ ও জাহিন মাহমুদ,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,যুগ্ম সম্পাদক সজল চৌধুরী,মোঘল সুমন শাফকাত ও ফয়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,ছাত্রলীগ নেতা সুমন সিদ্দিকী ও মনির হোসেন,সদস্য নাহিদ সরদার প্রমুখ। বানারীপাড়ায় কর্মকালীণ সময়ে বিভিন্ন মানবিক কর্মকান্ড করে ‘মানবিকতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিতি অর্জন করা সহকারী উপ-পরিদর্শক জাহিদুল ইসলামকে এসময় সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। প্রসঙ্গত দেশে কোভিড-১৯ প্রানঘাতি নভেল করোনাভাইরাসের সংক্রমন শুরু হলে এএসআই জাহিদুল ইসলাম করোনাভাইরাসে মৃত্যু হলে দাফনের জন্য ১৭ শতক জমি দান করেন। তার নিজ বাড়ি পটুয়াখালি জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালি ইউনিয়নের দেউলি গ্রামের মরহুম ইসমাইল সিকদার কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জাহিদুল ইসলাম ও তার পরিবারের অন্য সদস্যরা কবরস্থানের জন্য এ জমি দান করেন। মরণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে পটুয়াখালির জেলার মির্জাগঞ্জ উপজেলার মধ্যে যদি কোনো মানুষ মারা যায় তাদের দাফনের জন্য জমি না থাকলে তাদের এই কবরস্থানে দাফন দেওয়া যাবে। এ ছাড়াও করোনাভাইরাস মহামারি ব্যতীত নদী ভাঙনকবলিত এলাকার মানুষের লাশ এবং বেওয়ারিশ লাশও এই কবরস্থানে দাফন দেওয়া যাবে। এএসআই জাহিদুল ইসলাম এর আগে বানারীপাড়ায় করোনাভাইরাসের বিস্তৃতিরোধে লকডাউন ও হোম কোয়ারেন্টিনে থাকা কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও পণ্যসামগ্রী ও শিশুসহ কর্মহীনদের অলস সময় পার করতে ধর্মীয় গ্রন্থ ও খেলার সামগ্রী বিতরণ করে, কখনও গ্রামের চলাচল অনুপযোগী রাস্তার ঝোপঝাড় পরিষ্কার করে চলাচল উপযোগী করে দিয়ে, কখনও সড়ক দুর্ঘটনায় পা হারানো যুবককে হাঁসের খামার করে দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া আবার কখনও শতবর্ষী অসহায় বৃদ্ধের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ ও নিজের রেশনের চাল-ডাল-তেল ও চিনি দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এলাকায় তিনি একজন ‘মানবতার ফেরিওয়ালা’ পুলিশ কর্মকর্তা হিসেবে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় মানবতার ফেরিওয়ালা এএসআই জাহিদকে বিদায় সংবর্ধনা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:১০:০১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০