সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বরগুনায় কলেজছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি:: বরগুনা সদর উপজেলায় এক কলেজছাত্রীকে অপহরণ করে একটি বাড়িতে চার দিন আটকে রেখে ধর্ষণ করেছে রাজিকুল ইসলাম রাজু নামের এক যুবক। এবং বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে রোববার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ মো. হাফিজুর রহমান মামলাটি গ্রহণ করে বরগুনা থানাকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত রাজু বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের পশ্চিম গিলাতলী গ্রামের বাসিন্দা এবং এই মামলার অপর আসামি তার সহযোগী কবির মিয়া ও আউয়াল মিয়া।

আদালত সূত্রে জানা যায়- ওই ছাত্রী বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করেন। তিনি ১৫ই সেপ্টেম্বর সকালে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ওইদিন বিকালে নিজ বাড়িতে ফেরার পথে রাজু ও তার ভগ্নিপতি কবির মিয়া ছাত্রীটিকে অপহরণ করে মোটরসাইকেলে তুলে আউয়াল মিয়ার বাড়িতে নিয়ে যান। সেখানে আটকে রেখে রাজু তাকে ধর্ষণ করেন।

কলেজছাত্রীর মা সাংবাদিকদের বলেন- খবর পেয়ে লোকজন নিয়ে ১৯ সেপ্টেম্বর সকালে আমার মেয়েকে উদ্ধার করি। আমি মামলা করতে চাইলে রাজু আমার মেয়েকে বিয়ে করার আশ্বাস দেয়। কিন্তু পরবর্তীতে রাজু জানায়, সে আমার মেয়েকে বিয়ে করবে না। এবং আমার মেয়ের খারাপ দৃশ্যের ভিডিও করে রেখেছে। বেশি বাড়াবাড়ি করলে তা ইন্টারনেটে ছেড়ে দেবে।

তিনি আরও বলেন- আমি ১০ই অক্টোবর বরগুনা থানায় গেলে ওসি মামলা না নিয়ে বরগুনা ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, এ ব্যাপারে বরগুনা থানায় কেউ মামলা করতে আসেননি। আদালত যে আদেশ দেবেন, তা পালন করব। মামলার পর থেকেই আসামিরা পালাতক রয়েছে। এ কারণে তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় কলেজছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৪৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২০