সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

বানারীপাড়ায় একের পর এক গরু চুরি…খামারীদের মাথায় হাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় একের পর এক গরু চুরির ঘটনায় ঘটছে। এতে দিশেহারা ও সর্বস্বান্ত হয়ে পড়ছেন খামারীরা। উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়ই গরু চুরি ঘটনা ঘটলেও এর সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার কিংবা গরু উদ্ধার করতে পারছে না পুলিশ। সর্বশেষ বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামের ( বোর্ড স্কুল সংলগ্ন) মাহফুজুর রহমান লিটন মৃধার “আল-এহ্সান ডেইরী ফার্ম” হতে বিদেশী জাতের ৬ টি বিশালাকার গরু চুরি হয়ে যায়। আল-এহ্সান ডেইরী ফার্ম মালিক মাহফুজুর রহমান লিটন মৃধার আয়ের একমাত্র অবলম্বন ফার্মের ৭ টি গরুর ৬ টি চুরি হয়ে যাওয়ায় সে পাগলপ্রায়। সে নিজের সকল পূজি ব্যয় করে নিজে ফার্মে দিন রাত পরিশ্রম করে পরিচর্যা করে আসছিলেন। চুরি হয়ে যাওয়া ৬ টি গরুর ৩ টি কালো ফাকরা গাভী, ২ টি কালো ফাকরা বাছুর, আর ১ টি বড় খয়েরী গাভী ছিল। পরিতাপের বিষয় ওই ৬ টি গাভীর ২ টি গর্ভবতী ছিলো আর ২ টি দুগ্ধ গাভী ছিলো। বাকী ২ টি ছিল বাছুর তাও বিশালাকার । কান্নাভেজা কন্ঠে লিটন মৃধা বলেন আমি রাত ১ টা পর্যন্ত ফার্মে কাজ করেছি। যখন কাজ করে যাই তখন আমি ৭ টি গরু শক্ত করে বেধে দরজায় তালা লাগিয়ে যাই। দুর্বৃত্তরা যে গরুটি চুরি করতে পারেনি সেটি কিছুটা হিংস্র প্রকৃতির। তারপর সেই গাভীরও দড়ি কাটার চেষ্টা করা হয়েছে। তার ধারণা চোরেরা গরুগুলোকে ট্রাকে করে ঝালকাঠির দিকে চলে যায় । পূর্ব শত্রুতার জের ধরে তাকে সর্বস্বান্ত করার জন্য পরিকল্পিতভাবে গাভী গুলো চুরি করা হয়েছে বলে তার ধারণা। চুরি হয়ে যাওয়া ৬ টি গরুর আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। এদিকে কিছুদিন পূর্বে পৌর শহরের ২ নং ওয়ার্ডের মনিরুজ্জামান লালের বিশালাকৃতির দুটি গাভী ও উপজেলার সদর ইউনিয়নের জম্বদ্বীপ গ্রামের কৃষক ইয়ার হোসেনের একটি ষাড় গরু রাতে আঁধারে চুরি হয়ে যায়। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি গরু চুরি খবর পাওয়া গেছে। সংঘবদ্ধ একটি চক্র এসব গরু চুরির সঙ্গে জড়িত রয়েছে বলে জানা গেছে। এক এলাকার গরু চুরি করে দূর পথের অন্য এলাকায় বিক্রি করায় এরা ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে। চুরি করা সিংহভাগ গরু নৌ-পথে ট্রলারে নিয়ে যাওয়া হয়। এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হেলাল উদ্দিন বলেন সংঘবদ্ধ এ চক্রটিকে চিহিৃত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় একের পর এক গরু চুরি…খামারীদের মাথায় হাত

আপডেট সময় : ০৫:৩৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০