সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

ইউএনওর গাড়িতে সাপ, উদ্ধারে দেড় ঘণ্টার অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০ ৬৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউএনওর গাড়িতে সাপ, উদ্ধারে দেড় ঘণ্টার অভিযান
ফায়ার সার্ভিসের কর্মীদের দেড় ঘণ্টা চেষ্টায় সাপ মুক্ত হলো পাবনার ভাঙ্গুড়া ইউএনও সৈয়দ আশরাফুজ্জামানের গাড়ি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সরকারি কাজে ভাঙ্গুড়া থেকে শহরে যাওয়ার পথে বালিয়াহালট কবরস্থান এলাকায় হঠাৎ একটি সাপ গাড়ির সামনের গ্লাসের ওপর এসে পড়ে। সাপ দেখে গাড়িতে থাকা সবাই আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় চালক গাড়ি না থামিয়ে প্রায় এক কিলোমিটার দূরে সরকারি এডওয়ার্ড কলেজ গেট পর্যন্ত যান। সেখানে গাড়ি থেকে সবাই নেমে পড়েন। কিন্তু ততক্ষণে সাপটি আত্মগোপন করে ফেলে।
এরপর খবর দেয়া হয় পাবনা ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের কর্মীরা এডওয়ার্ড কলেজ গেটে থাকা গাড়ি থেকে সাপটি উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। তারা গাড়িটিকে সেখান থেকে এক কিলোমিটার দূরে ফায়ার সার্ভিস অফিসে নিয়ে যান। সেখানে পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে গাড়ির ইঞ্জিনের ভেতর থেকে সাপটি জীবিত উদ্ধার করেন।

ভাঙ্গুড়া ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান জানান, গাড়ির গ্লাসের ওপর সাপটি পড়ে কিছুক্ষণের মধ্যে ইঞ্জিনের মধ্যে ঢুকে পড়ে। এতে তিনিসহ গাড়িতে থাকা অন্যরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। রাতে তিনি পাবনার ডিসি কবীর মাহমুদের সঙ্গে সরকারি কাজে বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউএনওর গাড়িতে সাপ, উদ্ধারে দেড় ঘণ্টার অভিযান

আপডেট সময় : ০৫:২৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০