সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত

নরসিংদীতে কিশোরীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেফতার ১। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০ ১৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক

নরসিংদীতে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণ ও ভিডিও ধারণ করার ঘটনা ঘটেছে। ঘটনার এক সপ্তাহ পর সদর মডেল থানায় মামলা দায়ের করেন ওই কিশোরী। শহরের নাগরিয়াকান্দি ইউএমসি জুটমিলের পাশের একটি বাড়িতে এ গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রফিকুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে শহরের নতুন লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রফিকুল ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আকানগর এলাকার সাইজ উদ্দিনের ছেলে ও নরসিংদীর ইউএমসি জুটমিলের সাবেক শ্রমিক।

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, ইউএমসি জুটমিলের পাশের একটি বাড়িতে পরিবারসহ বসবাস করে ওই কিশোরী। সে একটি স্পিনিং মিলে শ্রমিকের কাজ করেন।

কিশোরীর পাশের কক্ষে পরিবারসহ ভাড়ায় বসবাস করেন ইউএমসি জুটমিলের সাবেক শ্রমিক বাঞ্ছারামপুর এলাকার রফিকুল ইসলাম। গত ৭ অক্টোবর মঙ্গলবার রাত ১০ টার দিকে রফিকুলের পরিবারের সদস্যরা বাসায় না থাকার সুযোগে ওই কিশোরীকে কৌশলে তার কক্ষে ডেকে নিয়ে নিয়ে আসে। পরে দরজা লাগিয়ে তাকে আটকে রাখে। এরপর ফোন করে অজ্ঞাত আরও দুই জনকে ডেকে আনা হয়।

পরে রফিকুলসহ তিন জন ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। এসময় ধর্ষণের ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। এ ঘটনার এক সপ্তাহ পর মঙ্গলবার রাতে রফিকুলসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন।
বুধবার নরসিংদী সদর হাসপাতালে নির্যাতিতা ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়। অভিযোগের প্রেক্ষিতে রফিকুলকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রফিকুল ঘটনার দায় স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নরসিংদীতে কিশোরীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেফতার ১। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০